বুধবার, ২ নভেম্বর, ২০১৬

Complex Number এর স্রষ্টার জীবনী......

Complex Number তথা জটিল সংখ্যা সম্পর্কে যিনি প্রথম ধারণা দেন, তিনি আমাদের কাছে একেবারেই অপরিচিত। কিন্তু তৎকালীন সময়ে তিনি কতটা জনপ্রিয় ব্যক্তি ছিলেন, তা আজ তাঁর সম্পর্কে  না জানলে বুঝতামই না...।
তিনি ছিলেন একাধারে  ইতালীয় চিকিৎসক, গণিতবিদ, জ্যোতিষী ও জুয়াড়ি । নামে জিরোলামো কার্দানো(Girolamo Cardano) ।তিনি ১৫০১ সালে ইতালির পাভিয়াতে জন্মগ্রহণ করেন।এবং ছোটবেলা থেকেই অত্যন্ত প্রতিভাধর ছিলেন।তিনি ১৫৪৩ সালে পাভিয়া বিশ্ববিদ্যালয়ে এবং ১৫৬২ সালে বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন।
তিনি এতো বড় মাপের একজন জ্যোতিষী ছিলেন যে, যীশুখ্রিস্টের রাশিফলও প্রকাশ করেছিলেন। এ কারণে অবশ্য তিনি ১৫৭০ সালে তাকে ধর্মদ্রোহিতার অপরাধে গ্রেপ্তার করা হয়। কিন্তু পোপ ৫ম পিউস তাঁকে মুক্তি দেন।
যদিও তাঁর শৈশবকাল কেটেছে দুঃখের সাথে ও বৃদ্ধকালে হতাশা এবং বেদনাই ছিলো তাঁর একমাত্র সঙ্গী।
কার্দানো প্রায় ২০০টির মত বই লিখেছিলেন, তবে এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল “Ars Magna” বইটি। এই বইতেই প্রথম Cubic equation এবং Quartic equation এর Solution প্রকাশিত হয়, যদিও এই সমাধান দুইটির পিছনে তাঁরই দুই ছাত্র তারতাইলিয়া ও কার্দানোর সহকারী লুদোভিকো ফেরারি-র অবদান ছিল। কার্দানো তাঁর সময়কার বীজগণিত ও ত্রিকোণমিতিতে জ্ঞানসম্পন্ন একজন অসাধারণ গণিতবিদ ছিলেন। কার্দানোর আরেকটি বিখ্যাত বই হল “Liber de ludo aleae” যাতে Probability এর একেবারে প্রাথমিক কিছু গাণিতিক ধারণা সন্নিবিষ্ট হয়েছে। এই বইতে কার্দানো তাঁর জুয়াড়ি জীবনের অভিজ্ঞতা কাজে লাগান।
মৃত্যুর কিছুদিন আগে কার্দানো তাঁর আত্মজীবনী “De propria vita” লেখা শেষ করেন। আগেই বলেছি, কার্দানোর ব্যক্তিজীবন সুখের ছিল না। কেননা, তাঁর এক ছেলেকে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এবং তাঁর আরেক ছেলেকে বিভিন্ন অপরাধের কারণে প্রায়ই কারাগারে যেতে হতো।তিনি ১৫৭৬ সালে পরলোক গমন করেন।

বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

গণিতবিদ জোহান কার্ল ফ্রেডরিচ গাউস-এর পরিচিতি......

জন্ম: ৩০ এপ্রিল,১৭৭৭ ব্রুনসউইক এ বর্তমানে জার্মানীতে ।

তিনি গণিতের সকল শাখায়ই সবচেয়ে বেশী অবদান রেখেছেন এবং সবচেয়ে বেশী মৌলিক আবিষ্কার সম্পাদন করেছেন।তাই তিনি বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ গণিতবিদের মর্যাদা লাভ করেছেন।তাকে গণিতের যুবরাজ বলা হয়।গণিতশাস্ত্রে তার বিশাল অবদানের জন্য তাকে গণিত সম্রাটও বলা হয়।যে গাউস, নিউটন ও আর্কিমিডিসকে পৃথিবীর সর্বকালের তিন শ্রেষ্ট গনিতবিদ হিসেবে বিবেচনা করা হয়, তিনিই সেই প্রথম স্থান অর্জনকারী জার্মানীর যোহান কার্ল ফ্রেডরিচ গাউস।তিনি মূলত বিশুদ্ধ গনিতের রাজা।ছোটবেলা থেকেই তার গণিতের মেধার পরিচয় পাওয়াযায়।তিনি ছিলেন গণিতের বিশুদ্ধতার মাপকাঠি তথা বিচারক।পরিসংখ্যানে পরিমিত বিন্যাস সৃজনের জন্য তিনি পরিসংখ্যানবিদদের কাছে চির অমর হয়ে আছেন।তার প্রধান আবিষ্কারগুলো হলো:
1. Fundamental Theorem of Algebra
2. Fundamental Theorem of Functions of a Complex Variable
3. Foundation of the theory of complex numbers
4. The notion of “monogenic” functions
5. Law ofLeast Squares
6. Foundations of Statistics
7. Differential geometry
8. Normal curve
9. Discovered doubly periodic elliptic functions
10. Proving Euler’s Law of Quadratic Reciprocity ইত্যাদি।

মৃত্যু: ২৩শে ফেব্রুয়ারী,১৮৫৫, গোটিংগেন, হ্যানোভার, জার্মানী।